তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ
ওটিএন বাংলা রিপোর্ট প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…
হঠাৎই ভাইরাল হওয়া একটি ভিডিওর অংশে দেখা যায় অস্পষ্ট একটি ছবি। স্যুট পরে, তরবারি হাতে এক ব্যক্তিকে দেখা যায় যিনি প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত। আর এই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সকলে একবাক্যে বলছেন, যাকে দেখা যাচ্ছে তিনি শাহরুখ ছাড়া আর কেউ নন এবং এটি তার আগামী ছবি ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যের অংশ।
ভাইরাল হওয়া এই ভিডিওটি শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকেই পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা, ‘কিং ছবির অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস। অনুমান করতে পারছেন কাকে দেখছেন এই দৃশ্যে?’
এই ভিডিও দেখে যেমন অনেকেরই উন্মাদনার পারদ চড়েছে তেমনই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ভিডিও কি এআই দ্বারা নির্মিত? যদিও এই নিয়ে মুখ খোলেনি ছবির টিম।
বলে রাখা ভালো, এখনও ছবির টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ছবির কোনোরকম পোস্টার বা লুক সামনে আনা হয়নিতবে অনেকেই অনুমান করছেন যে, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই ছবির প্রচারমূলক অনুষ্ঠান হলেও হতে পারে। এর আগে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছিলেন দর্শক। ফের সেই ম্যাজিক ফিরবে পর্দায় দর্শকের প্রত্যাশা পূরণে। শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au