বিনোদন

সালমান খানকে নিষিদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

  • 6:31 pm - October 30, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার

মেলবোর্ন ৩০ অক্টোবর- সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তালিকাভুক্ত করে পাকিস্তানে নিষিদ্ধের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল পাকিস্তান সরকার।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান নিয়ে মন্তব্য করায় সালমান খানকে নাকি দেশের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘চতুর্থ তফসিলে’ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে ‘সন্ত্রাসের সহায়তাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও স্বরাষ্ট্র বিভাগের গেজেটে সালমান খানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্তির বিষয়ে এমন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।

পাকিস্তান-বেলুচিস্তান বিতর্ক বহুদিনের। বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তান।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে গিয়ে এক অনুষ্ঠানে সালমান বলেছিলেন, হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই। এমনকি তামিল, তেলুগু, মালয়ালম সিনেমাও শতকোটি রুপির ব্যবসা করবে। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বেলুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।

সালমানের এ মন্তব্য ঘিরেই শুরু হয় আলোচনা-সমালোচনা। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au