সর্বশেষ

প্রতীক তালিকায় শাপলা কলি, কারও চাপে নয়: ইসি সচিব

  • 5:43 am - October 31, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ অক্টোবর- নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। তবে এই প্রতীক নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এই প্রতীকটি নয়, চায় শুধুমাত্র ‘শাপলা’। ইসি বলছে, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, কমিশনের বিবেচনাতেই প্রতীকটি যোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ইসির প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ প্রয়োজনীয় সংশোধন করে এই প্রতীক যুক্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপন জারির পরপরই আপত্তি তোলে জাতীয় নাগরিক পার্টি। দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল, শাপলা দেওয়া সম্ভব নয়। কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে, তাহলে ‘শাপলা’ও অন্তর্ভুক্ত করা যেতে পারে। আমরা শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না।”

এনসিপি এ বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পর থেকেই শাপলা প্রতীকের দাবিতে অনড়। নিবন্ধন পেতে তারা শাপলা প্রতীকই চাইছে বলে দলীয় নেতৃত্ব বারবার জানিয়েছে। এমনকি প্রতীক না দেওয়ায় কমিশনের ওপর ক্ষোভও প্রকাশ করেছে তারা।

বিকেলে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, “কারও চাপে বা দাবির মুখে নয়, কমিশনের বিবেচনাতেই ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে। আমাদের প্রতীকের তালিকা নিয়ে আগে নানা সমালোচনা ছিল। তাই কিছু প্রতীক বাদ দিয়ে কিছু নতুন প্রতীক সংরক্ষণ করা হয়েছে।”

তিনি জানান, “আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে এবং ১১৯টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে কমিশন মনে করেছে ‘শাপলা কলি’ রাখা যেতে পারে। শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে। তাই শাপলা কলি যুক্ত করা হলেও শাপলা প্রতীক এখনো বিধিমালায় নেই।”

সচিব আরও বলেন, “কে চেয়েছে বা কেন চেয়েছে সেটা বিষয় নয়। কমিশন যদি মনে করে কোনো প্রতীক রাখা যুক্তিযুক্ত, তাহলে রাখে; ভবিষ্যতে প্রয়োজন মনে করলে পরিবর্তনও করতে পারে। এটা কাউকে খুশি করার জন্য নয়, কমিশনের স্বাধীন সিদ্ধান্ত।”

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতীক তালিকা সংশোধন একটি চলমান প্রক্রিয়া। যদি কোনো প্রতীকের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হয় বা সমালোচনা বাড়ে, তাহলে কমিশন তা পুনর্বিবেচনা করতে পারে।

প্রসঙ্গত, প্রতীক নিয়ে জটিলতা তৈরি হয় গত কয়েক মাস ধরে। বিভিন্ন নবগঠিত রাজনৈতিক দল নিজেদের পছন্দের প্রতীক চেয়ে ইসিতে আবেদন জানায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল এনসিপির ‘শাপলা’ দাবি। ইসির মতে, শাপলা প্রতীক ইতোমধ্যে অন্য একটি দলের সঙ্গে সংশ্লিষ্ট, তাই নতুন করে তা অনুমোদন দেওয়া যায়নি। তবে এবার ‘শাপলা কলি’ যুক্ত হওয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে রাজনীতির অঙ্গনে।

 

এই শাখার আরও খবর

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au