তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ
ওটিএন বাংলা রিপোর্ট প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…
মেলবোর্ন, ১ নভেম্বর- বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতির সুদিন যেন ফিরছেই না। ৬০ কোটি রুপি প্রতারণাকাণ্ডে রাজ কুন্দ্রাকে তলব করেছিলেন মুম্বাইয়ের অর্থনৈতিক অপরাধ দমন কমিশনের কর্মকর্তারা। যদিও এর মধ্যেই নিজের রেস্তোরাঁর নতুন শাখা খুলেছেন শিল্পা শেঠি। এর কিছু দিন যেতে না যেতেই হাসপাতালে ছুটতে হলো তারকা দম্পতিকে।
সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে হন্তদন্ত হয়ে প্রবেশ করছেন শিল্পা শেঠি। যদিও হাসপাতাল ছেড়ে বের হওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্বামী রাজ কুন্দ্রা। কী এমন হলো অভিনেত্রীর?
জানা গেছে, অভিনেত্রী ঠিকই আছেন। তবে শিল্পার মা সুনন্দা শেঠিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রীর মায়ের সঙ্গে থাকেন তার ছোট বোন শমিতা শেঠি। মায়ের অসুস্থতা প্রসঙ্গে অভিনেত্রীর তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au