বিনোদন

গোপনে ক্যাটরিনার ছবি ধারণ, ক্ষোভ সোনাক্ষীর

  • 3:43 pm - November 01, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
মেলবোর্ন, ১ নভেম্বর- মুম্বাইয়ের জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত সময় কাটাচ্ছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেখানেই গোপনে ক্যামেরাবন্দি করা হয় তাকে। আর সেই মুহূর্ত সামাজিকমাধ্যমে ফাঁস হতেই ক্ষোভ জানাচ্ছেন অভিনেত্রীর অনুরাগীরা।

অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফের গোপনীয়তা ভঙ্গে ভক্তদের মতোই ক্ষোভ জানান বলিউডের আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

সিনে দুনিয়ায় ‘পাপারাজ্জি সংস্কৃতি’ নতুন নয়! পেশার কথা মাথায় রেখে এক্সক্লুসিভ ধরানোর তাগিদে দুরন্ত গতিতে চলতে থাকে ক্যামেরার লেন্স। তবে এবারের ঘটনায় অন্তঃসত্ত্বা অভিনেত্রী এখনও পর্যন্ত নিজমুখে কিছু না বললেও সোনাক্ষী সিনহাই তার হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন।

শত্রুঘ্নকন্যার মন্তব্য, আপনাদের সমস্যাটা কোথায়? একজন মহিলার অনুমতি ছাড়া তার নিজের বাড়িতেই তাকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে প্রকাশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনও অংশে কম নন। ছি, লজ্জাজনক!

সোনাক্ষী সিনহার মন্তব্যে সায় দিয়ে ক্যাটরিনা ভক্তদের দাবি, ‘পুলিশি পদক্ষেপ নেওয়া হোক এদের বিরুদ্ধে।’ কারও প্রশ্ন, ‘কোথায় গোপনীয়তা? এটা ওর বাড়ি, তবুও কেন এই ছবি তোলা হল?’ আরেকজনের মন্তব্য, ‘গোপনীয়তা ভঙ্গ বলে একটা শব্দ রয়েছে, জানেন তো? অন্তত নিজেদের বাড়িতে ওদের একা ছাড়ুন।’ কারও কথায়, ‘এটি আইনত অপরাধ! পুলিশের উচিত যিনি ছবিটি তুলেছেন, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।’

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au