বিনোদন

ঐশ্বরিয়া রাই স্পর্শ করলেন ৫৩ বসন্ত

  • 11:31 pm - November 01, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
মেলবোর্ন, ১ নভেম্বর- সময় বয়ে যায় নিজের নিয়মে, কিন্তু কিছু মানুষ যেন সময়কেও থামিয়ে রাখেন তেমনই এক নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ বলিউডের এই অনিন্দ্যসুন্দরী অভিনেত্রী উদযাপন করছেন ৫২তম জন্মদিন। বয়স কেবল সংখ্যায় বাড়লেও, তার সৌন্দর্য ও উপস্থিতি আজও নব্বইয়ের দশকের মতোই দীপ্তিময়।
১৯৭৩ সালের ১ নভেম্বর কর্ণাটকের মঙ্গলুরুতে জন্ম নেয় ঐশ্বরিয়া। শৈশবে স্বপ্ন ছিল স্থপতি হওয়ার, কিন্তু ভাগ্য লিখেছিল ভিন্ন গল্প। নব্বই দশকের শুরুর দিকে বিজ্ঞাপন আর মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’খেতাব জয় করে এক লহমায় সারা বিশ্বের আলোচনায় আসেন।
১৯৯৭ সালে মনিরত্নমের তামিল ছবি ‘ইরুভার’দিয়ে বড়পর্দায় অভিষেক। একই বছর বলিউডে আসেন ‘ঔর পেয়ার হো গয়া’ ছবির মাধ্যমে। তবে তার সাফল্যের আসল শুরু ‘হাম দিল দে চুকে সনম’(১৯৯৯) দিয়ে, এরপরই বলিউডের প্রথম সারিতে জায়গা পান। এরপর ‘দেবদাস’, ‘তাল’, ‘জোধা আকবর’, ‘গুরু’, ‘ধূম ২’— প্রতিটি সিনেমায় তিনি প্রমাণ করেছেন, তিনি কেবল রূপের নন, প্রতিভারও প্রতীক।
ঐশ্বরিয়া শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের গর্ব। ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ও ‘দ্য পিঙ্ক প্যান্থার ২’-এর মতো হলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কান চলচ্চিত্র উৎসবে তার রেড কার্পেট উপস্থিতি ভারতীয় গ্ল্যামার সংস্কৃতির আরোও অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au