বিনোদন

আলোচনার কেন্দ্রবিন্দুতে সোফি টার্নার ও ক্রিস মার্টিন

  • 12:36 am - November 03, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন, ২ নভেম্বর- হলিউডে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার ও ‘কোল্ডপ্লে’র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন। তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশিত হতেই ভক্তরা এখন কৌতূহলী—তারা কি নতুন তারকা জুটি হতে চলেছেন?

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে এই দুই তারকাকে একসঙ্গে গোপনে ডেট করতে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত কিন্তু অনেক আগের। ২০২০ সালে সোফির জন্মদিনে তার তৎকালীন স্বামী জো জোনাস তাকে চমকে দিতে ক্রিস মার্টিনের একটি ভিডিও বার্তা উপহার দিয়েছিলেন। সেই ভিডিওতে কোল্ডপ্লে গায়ক বলেন, ‘আমি ক্রিস, কোল্ডপ্লে থেকে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, তোমার দিনটি দারুণ কাটুক।’ এরপর সোফির দিকে একটি চুমু ছুড়ে দেন তিনি। আবেগে আপ্লুত সোফি তখন বলেন, ‘আমি কিন্তু ক্যামেরার সামনে কাঁদব না।’

সময়ের পরিক্রমায় সম্পর্কের সমীকরণ বদলে গেছে। প্রায় আট বছর একসঙ্গে থাকার পর ক্রিস মার্টিন ও অভিনেত্রী ডাকোটা জনসনের বিচ্ছেদ ঘটে চলতি বছরের জুনে। এর আগে মার্টিনের সাবেক স্ত্রী ছিলেন গুইনেথ প্যালট্রো, যাদের দুটি সন্তান—অ্যাপল ও মজেস। অন্যদিকে, সোফি টার্নার ২০২৩ সালে জো জোনাসের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর তিনি ব্রিটিশ অভিজাত পেরেগ্রিন পিয়ারসনের সঙ্গে সম্পর্কে জড়ান, যদিও সেটিও সেপ্টেম্বরের শেষ দিকে ভেঙে যায়। আর তার ঠিক পরের সপ্তাহেই ক্রিস মার্টিনের সঙ্গে সোফির সেই আলোচিত সাক্ষাৎ ঘটে।

এ সম্পর্ক নিয়ে এখনো কেউ মুখ খোলেননি। সোফির প্রতিনিধি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, আর মার্টিনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au