সর্বশেষ

দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসাবে বিগব্যাশ খেলতে আসছেন রিশাদ হোসেন

  • 2:49 am - November 07, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ নভেম্বর-বিপিএল নয় বরং সাকিব আল হাসানের পর ২য় বাংলাদেশি হিসেবে বিগব্যাশ খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন। ২০১৫ সালের ১৯ জানুয়ারি ছিল শেষবার, যখন কোনো বাংলাদেশি খেলোয়াড় বিগ ব্যাশ লিগে খেলেছিলেন। সেবার খেলেছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে রিশাদ হোসেন হতে পারতেন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার, যিনি এই টুর্নামেন্টে খেলতেন। কিন্তু বোর্ড থেকে এনওসি না পাওয়ায় হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পাননি তিনি, কারণ তখন বিপিএলের ব্যস্ততা ছিল।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। এই মৌসুমে হোবার্ট হারিকেন্স আবারও রিশাদকে দলে নিয়েছে, এবং এবার বিসিবি তাকে পূর্ণ এনওসি দিয়েছে বিবিএলে খেলার জন্য। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিস ওটিএন বাংলাকে নিশ্চিত করেছেন যে, রিশাদকে বিগ ব্যাশে অংশগ্রহণের পূর্ণ এনওসি দেওয়া হয়েছে।

বিগ ব্যাশ লিগ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। যেহেতু বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর, তাই ধারণা করা হচ্ছে এই মৌসুমে রিশাদ বিপিএলে খেলবেন না। রিশাদকে বিগ ব্যাশের ড্রাফট থেকে দলে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও হোবার্ট হারিকেন্সের স্ট্র্যাটেজি প্রধান রিকি পন্টিং।

গত বছর পন্টিং ব্যাখ্যা করেছিলেন, হারিকেন্স দল রিশাদকে কেন নিতে আগ্রহী। তিনি বলেন, “রিশাদ এমন একজন, যিনি পুরোপুরি উইকেট নেওয়ার জন্যই বল করেন। গত বছর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের সঙ্গে কথা বলেছিলাম, সে মরিয়া ছিল এমন একজন স্পিনার পেতে, যে ইনিংসের মাঝামাঝি সময়ে উইকেট তুলতে পারে। এটাই লেগ স্পিনারদের কাজ। যদি রিশাদের রেকর্ড দেখো, সেটা অসাধারণ,”

তবে এখন প্রশ্ন থেকে যায়। রিশাদেরমত খেলোয়ার যদি বিপিএল না খেলেন তাহলে কি বিপিএলে এর প্রভাবে একটু হলেও কি পরবে? কারণ এই সময়ে জাতীয় দলে তারকা ক্রিকেটারদের মধ্যে রিশাদ অন্যতম। আর সেই তারকা ক্রিকেটার যদি বিপিএলের মঞ্চে না থাকেন তাহলে ভক্তরা কি আশাহত হবেন না? সেটা হয়তো সময়ই বলে দিবে। তবে বিগব্যাশেরমত বড় মঞ্চে বাংলাদেশের হয়ে কেউ প্রতিনিধ্বিত্ব করবে সেটাই বা কমে কিসের!

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au