সর্বশেষ

গ্র্যান্ড স্লামের মুকুট পেলেন রেসলিংয়ের আইকন জন সিনা

  • 2:51 am - November 12, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ নভেম্বর-দীর্ঘ রেসলিং ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন ইতিহাস গড়লেন জন সিনা। ‘র’ এর সোমবারের পর্বে ডমিনিক মিস্টেরিওকে হারিয়ে তিনি জিতলেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। যা ছিল তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা।

এই জয়ের মধ্য দিয়ে রেসলিংয়ের গ্র্যান্ড স্লামও পূর্ণ হলো জন সিনার। ডব্লিউডব্লিউই-র ইতিহাসে গ্র্যান্ড স্লাম জেতা ২৫তম খেলোয়াড় তিনি।

ডব্লিউডব্লিউই-র চারটি বড় শিরোপা- ডব্লিউডব্লিউই, ইন্টারকন্টিনেন্টাল, ইউনাইটেড স্টেটস ও ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ অন্তত একবার করে জিতলেই গ্র্যান্ড স্লাম ধরা হয়। এত দিন তিনটি বেল্টের মালিক হলেও ইন্টারকন্টিনেন্টাল শিরোপাটা ছিল অধরা সিনার। অবশেষে সেটিও এল তার ঝুলিতে।

ম্যাচে শুরু থেকে লড়াই ছিল তীব্র। গত রেসলম্যানিয়া থেকে শিরোপা ধরে রাখা ডমিনিক আক্রমণাত্মক ছিলেন। কয়েকবার নিয়ম ভাঙারও চেষ্টা করেন। একপর্যায়ে তার সাবমিশন মুভ রেফারির চোখ এড়িয়ে যায়।

তবু নিজের ছন্দ হারাননি সিনা। শেষ দিকে মিস্টেরিওর ‘ফ্রগ স্প্ল্যাশ’ কাউন্টার করে সিনা মারেন নিজের সিগনেচার ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’। সেখান থেকেই তিন কাউন্টে পেয়ে যান জয়।

এই শিরোপার বিশেষত্ব আরও একটি কারণে- দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম টেলিভিশনে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য লড়লেন সিনা। আগে কেবল হাউস শোতে সুযোগ পেয়েছিলেন। সম্ভবত এটিই ছিল তার শেষ সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের রেকর্ড বইয়ে যোগ করলেন শিরোপা।

এর আগে ১৭ বার ডব্লিউডব্লিউই, ৫ বার ইউনাইটেড স্টেটস, ৪ বার ট্যাগ টিম শিরোপা জিতেছেন সিনা। এখন তাঁর নাম যুক্ত হলো সেই অভিজাত তালিকায়, যেখানে আছেন শন মাইকেলস, ট্রিপল এইচ, ক্রিস জেরিকো, কার্ট অ্যাঙ্গেল, কেন, এডি গুয়েরোর মতো কিংবদন্তিরা।

এই শাখার আরও খবর

এ কেমন রাষ্ট্র? এ কেমন মানবিকতা?

কারাগারের লোহার দরজা খুলেছিল মাত্র পাঁচ ঘণ্টার জন্য। মুক্তির আনন্দে নয়, মায়ের শেষকৃত্যে অংশ নিতে। প্রায় দুই বছর ধরে বন্দী সনাতনী ধর্মীয় নেতা,  সনাতন জাগরণ…

রংপুরে ৪ খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি আইনজীবী ঐক্য পরিষদের

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী…

মোদি ও পুতিনের বৈঠকে কী কথা হলো?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের বিশেষ ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছেন। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে…

কার্ডে বাজার সদাই: তারেক সরকারের ছয় মাসে মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও খেলাপি ঋণের বাস্তব হিসাব

তিন পর্বের ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব আজ প্রকাশিত হলো। শিগগিরই প্রকাশিত হবে দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন ওটিএন বাংলার সঙ্গে। ভার্জিনিয়া, ইউএসএ: তারেক রহমানের সরকার কেমন…

ট্রাম্পের শুল্কনীতি ও ডলারের আধিপত্যের সামনে দিল্লিতে কতটা সফল হবে ব্রিকস সম্মেলন?

নয়াদিল্লিতে যখন বিশ্বের উদীয়মান শক্তিগুলোর অন্যতম জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন বসছে, তখন সম্মেলনের টেবিলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো আসন নেই। কিন্তু আলোচনার বাইরে রাখাও কঠিন হয়ে…

সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ৪ সুইসাইড নোটে কী লিখেছেন পুলক চ্যাটার্জি

বরিশালে ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au