সর্বশেষ

আইরিশদের বিপক্ষে টি- টোয়েন্টি স্কোয়াডে সাইফউদ্দিন ও অঙ্কন

  • 1:15 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ নভেম্বর-আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের জন্য নয়, প্রথম দুটির।

এই সিরিজ দিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা মাহিদুল ইসলাম অঙ্কন ডাক পেয়েছেন।

এক টেস্ট ও ৩ ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে খেলা পেসার তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।

লিটন দাসের নেতৃত্বাধীন দলে সর্বশেষ সিরিজে খেলা বাকি সকলেই আছেন। তিন ম্যাচের সিরিজটি হবে চট্টগ্রামে। আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
এর আগে আজ আইরিশদের দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম টেস্টের ইনিংস ও ৪৭ রানের জয়ের বিপরীতে আজ ২১৭ রানের জয় পেয়েছে।

বাংলাদেশ দল-

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au