সর্বশেষ

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজও অনিশ্চিত গিল

  • 1:25 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ নভেম্বর-আগেই জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা নেই শুভমান গিলের। এবার আরো দুংসবাদ ভারতের জন্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়া শঙ্কা দেখা দিয়েছে। তার ঘাড়ে এখনও ব্যথা রয়েছে।

২০২৫ সালে সম্ভবত আর মাঠে নামতে দেখা যাবে না গিলকে। ঘাড়ের সমস্যার জন্য বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে তাকে। ইতোমধ্যেই বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে তার। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পেশি সংক্রান্ত কোনও সমস্যা হয়েছে। কিন্তু তেমনটি দেখা যায়নি।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গিলের সমস্যা স্নায়ুর। ব্যথা কমানোর ইঞ্জেকশন দিতে হয়েছে ২৬ বছরের এই ব্যাটারকে। আরও কিছু দিন চিকিৎসা চলতে পারে তার। এর পর শুরু হবে রিহ্যাব।

সম্ভবত আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরতে পারেন গিল। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘গিলকে ইঞ্জেকশন দিতে হচ্ছে। বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসা শেষ হওয়ার পর কিছু দিন বিশ্রাম নিতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা কম।’

কলকাতা টেস্টের সময় ঘাড়ে সমস্যা শুরু হয় গিলের। ম্যাচের দ্বিতীয় দিন সকালে তার ঘাড় শক্ত হয়ে যায়। সে দিন ব্যাট করতে নামলেও ৩ বল খেলেই উঠে যেতে হয় তাকে। ইডেন গার্ডেন থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক হাসপাতালে। বর্তমানে মুম্বাইয়ে তার চিকিৎসা চলছে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au