সর্বশেষ

কেন এত আলোচনায় রোনালদোর এই গোলটি

  • 5:55 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
বাই সাইকেল গোলে আবারো আলোচনায় রোনালদো। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ নভেম্বর-আল নাসরের জয়ের রাতে রোনালদোর চোখধাঁধানো গোল
সৌদি প্রো লিগে সহজ জয় পেয়েছে আল নাসর। ঘরের মাঠে আল খালিজকে ৪-১ গোলে হারিয়েছে তারা। তবে আল নাসরের জয় ম্যাচের মূল আকর্ষণ ছিল না, ছিল রোনালদোর বাইসাইকেল কিকে গোল করাটা। ৪০ বছর পার করা পর্তুগিজ এই তারকার।

বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে অনেক দর্শনীয় গোল করেছেন রোনালদো। তেমনই একটির দেখা মিলল সৌদি প্রো লিগে আল নাস্‌র ও আল খালিজের ম্যাচে। ৪০ বছর বয়সে এসে রোনালদোর এমন গোল প্রমাণ করে দেয়, তার ফিটনেসের মান এখনও কতটা উঁচুতে।

একই সঙ্গে গোলটি মনে করিয়ে দেয়, সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে বাইসাইকেল কিকে তার একইরকম গোলের কথাও।

রোনালদো গোলটি করেছেন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। তার আগে জালের দেখা পেয়েছেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি ও সাদিও মানে।

হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। একটি গোল বেশি করে লিগের সর্বোচ্চ স্কোরারের তালিকায় তার ওপরে আছেন কেবল ক্লাব সতীর্থ ফেলিক্স।

৯ ম্যাচে শতভাগ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au