সর্বশেষ

নিজ দেশেই কাঁপছে ভারত

  • 12:01 am - November 25, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
মার্কো ইয়ানসনের দাপটে কুপোকাত ইন্ডিয়া৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ নভেম্বর-ঘরের মাঠে অপ্রতিরোধ্য দল ভারত। হোক সেটা সাদা কিংবা লাল বলের ক্রিকেট। বিগত এক-দেড় দশক কর্তৃত্ব করা ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ফাঁদে আটকা পড়েছে। নিখাদ বোলিং উইকেট বানিয়ে কলকাতা টেস্টে বিপর্যস্ত হয়েছে তারা। গোহাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মার্কো ইয়ানসেনের তোপে পড়েছে। ব্যাটিং বিপর্যয়ে পড়ে তৃতীয় দিনই বড় হারের পথে পা বাড়িয়েছে গৌতম গম্ভীরের দল।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪৮৯ রানের বিশাল সংগ্রহ পায় টেস্ট চ্যাম্পিয়ানশিপ জয়ী দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারত প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়েছে। বাঁ-হাতি প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন একাই ৬ উইকেট তুলে নিয়েছেন। স্পিনার সিমন হার্মার নিয়েছেন ৩ উইকেট।

টস জিতে ব্যাটিং নেমে প্রোটিয়াদের টপ ও মিডল অর্ডারের পাঁচ ব্যাটার সেট হয়ে সাজঘরে ফিরে যান। ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন যথাক্রমে ৩৮ ও ৩৫ রান যোগ করেন। তিনে নামা ত্রিস্তান স্টাবস ৪৯ রান করে আউট হন। একই পথ ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা (৪১) ও টর্নি ডি জর্জি (২৮)।

দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে ৬ উইকেট হারায়। সেখান থেকে দলকে রান পাহাড়ে তোলেন স্পিনার সিনুরান মুথুস্বামী ও মার্কো ইয়ানসেন। ভারতীয় বংশোদ্ভূত মুথুস্বামী ১০টি চার ও দুই ছক্কায় ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। উইকেটরক্ষক কাইল ভেরায়েনে ৪৫ রান যোগ করেন। পেস অলরাউন্ডার ইয়ানসেন সাত ছক্কা ও ছয়টি চারের শটে ৯১ বলে খেলেন ৯৩ রানের দুর্দান্ত ইনিংস।

জবাব দিতে নেমে ভারত ইয়ানসেনের কোন জবাব খুঁজে পায়নি। ওপেনার কেএল রাহুল ২২ রান করেন। অন্য ওপেনার জশস্বী জয়সোয়াল ৫৮ রান করে আউট হন। ৯৫ রানে ২ উইকেট হারানো ভারত ১২২ রানে ৭ উইকেট হয়ে যায়। ব্যর্থ হয়ে একে একে সাজঘরে ফেরেন সাই সুদর্শন (১৫), ধ্রুব জুরেল (০), ঋষভ পান্ত (৭) ও রবীন্দ্র জাদেজা (৬)।

ভয়াবহ বিপর্যয় থেকে ভারত দুইশ’ রান ছাড়িয়েছে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের ব্যাটে। সুন্দর ৪৬ রানের ইনিংস খেলেন। কুলদীপ ১৩৪ বল খেলে ১৯ রান যোগ করেন। প্রথম ইনিংসে ভারতকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও করায়নি প্রোটিয়ারা। তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলে দিন শেষ করেছে। দক্ষিণ আফ্রিকা ৩১৪ রানের বিশাল লিড নিয়ে গোহাটি টেস্টের ছড়ি হাতে রেখেছে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au