সর্বশেষ

চাইনিজ তাইপেকে হারিয়ে কাবাডি বিশ্বকাপে শিরোপা জিতেছে ভারত

  • 5:26 am - November 25, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ নভেম্বর-মেয়েদের কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় আসর বসেছিল বাংলাদেশে। আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে হারিয়েছে চাইনিজ তাইপেকে, ৩৫-২৮ পয়েন্টে। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হল দলটি। ভারতে হওয়া প্রথম আসরেও শিরোপা ছিল স্বাগতিকদের।

মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচে প্রথমেই এগিয়ে যায় চাইনিজ তাইপে। চাপ ধরে রেখে পয়েন্ট ব্যবধান বাড়াতে থাকে দলটি। প্রথমার্ধের প্রায় পুরোটা ভারতের উপর প্রাধান্য বিস্তার করে খেলে কোচ ডেভিডের শিষ্যরা।

বিরতির মিনিট দুয়েক আগে ভারতের প্রথমবার অলআউটের শঙ্কাও জেগেছিল, পয়েন্ট ছিল ৯-১২। সেখান থেকে সাঞ্জু দেবী রেইডে চাইনিজ তাইপের চার খেলোয়াড়কে আউট করে ভারতকে ১৩-১২ পয়েন্টে নেন। ম্যাচে সমতায় ফেরার সাথে সাথেই এগিয়ে যায় ভারত। এসময় একবার অলআউট হয় চাইনিজ তাইপে। পরে ভারতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

প্রথমার্ধ শেষ হয় ২০-১৬ পয়েন্টে। বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায়। পুষ্পা রেইডে তিন পয়েন্ট তুলে ভারতের লিড বড় করেন। সময়ের সঙ্গে চাইনিজ তাইপে ম্যাচ থেকে পিছিয়ে যেতে থাকে। একপর্যায়ে রেইড ও ট্যাকল থেকে পয়েন্ট তুলে ব্যবধান ২৫-২২ করে দেশটি।

বাকি সময় সাঞ্জু-পুষ্পাদের হিসেবি খেলায় ম্যাচ ভারতের দিকে ঝুঁকে থাকে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে চাইনিজ তাইপে সুপার ট্যাকল করে ফেরার চেষ্টা করে, স্কোর ছিল ৩০-২৬। শেষদিকে তাদের অলআউট করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত। স্কোর তখন ৩৫-২৮। ওই ব্যবধানে দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au