সর্বশেষ

এখনও জাতীয় দলে ফিরে আসার সুযোগ রয়েছে সাবিনা-কৃষ্ণাদের: পিটার বাটলার

  • 5:31 am - November 25, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ নভেম্বর-নারী ফুটবলের সবচেয়ে আলোচিত প্রশ্নই এখন, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা ইসলাম, সুমাইয়া মাতসুশিমা ও মাসুরা পারভীন কি আবার জাতীয় দলে ফিরবেন? তিন জাতি সিরিজের দল ঘোষণার দিনও তার কোনো স্পষ্ট উত্তর মিলল না। তবে হেড কোচ পিটার জেমস বাটলার জানালেন, তাদের জন্য জাতীয় দলের পথ পুরোপুরি বন্ধ নয়, যদিও এই নিয়ে আর কোনো প্রশ্ন শুনতে চান না তিনি।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেন বাটলার। প্রত্যাশা থাকলেও আলোচিত পাঁচ সিনিয়রের কেউই জায়গা পাননি। সাফ ২০২৪ শেষে তারা স্কোয়াডের বাইরে আছেন।

সরাসরি প্রশ্ন ছিল, এই পাঁচজনের জাতীয় দলে ফেরার সম্ভাবনা কি শেষ? কোচের সংক্ষিপ্ত উত্তর ছিল, না। এরপরই তিনি জানান, এ বিষয়ে আলোচনা না করে বর্তমান স্কোয়াডের ওপরই পুরো মনোযোগ দিতে চান।

নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও একই সুরে কথা বলেন। তিনি জানান, এখন এ বিষয়ে কথা বলা হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ডিসেম্বর মাসে। এই পাঁচ ফুটবলার এখনো বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও স্কোয়াডে জায়গা পাচ্ছেন না। তাই রহস্যের জট খুলবে বছরশেষেই।

বাংলাদেশ ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে। এরপর ২ ডিসেম্বর আজারবাইজানের মুখোমুখি হবে লাল–সবুজের মেয়েরা। দীর্ঘ এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে সিনিয়র নারী দল। তাই উচ্ছ্বাস লুকাতে পারেননি অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন, জাতীয় স্টেডিয়ামে খেলা ছিল আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দর্শকদের অনুরোধ করছি মাঠে এসে আমাদের সাহস জোগাতে।

২৩ দিনের চট্টগ্রাম ক্যাম্প শেষে দল ঢাকায় ফিরে আজই অনুশীলনে নেমেছে। দলে সিনিয়র ও অনূর্ধ্ব ২০ মিলে মোট ২৩ জন রয়েছেন। র‌্যাংকিংয়ে মালয়েশিয়া (৯২) ও আজারবাইজান (৭৪) উভয় দলই বাংলাদেশের (১০৪) চেয়ে এগিয়ে। তবুও কোচ বাটলারের কণ্ঠে আত্মবিশ্বাস ঝরেছে।

তিনি বলেন, ২২ দিনের ক্যাম্পে মেয়েরা নিজেদের উন্নত করেছে। এই সিরিজ আমাদের জন্য এশিয়ান কাপের প্রস্তুতির মঞ্চ। দুটি ম্যাচেই জয়টাই লক্ষ্য। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। সাধারণ গ্যালারির টিকিট ১০০ টাকা, যা অনলাইনে বিক্রি হচ্ছে।

বাংলাদেশের ২৩ সদস্যের দল: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান।

স্ট্যান্ডবাই: মোসাম্মত রুমা আক্তার, তনিমা বিশ্বাস।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au