সর্বশেষ

ধর্মেন্দ্রকে নিয়ে কোহলি-শচিনদের আবেগঘন বার্তা

  • 5:35 am - November 25, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ নভেম্বর-বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ২৪ নভেম্বর সকালে ৮৯ বছর বয়সে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে।

৬৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে ৩০০টির বেশি সিনেমায় কাজ করে গুণমুগ্ধের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু পর্দার নায়ক নন-এক যুগের আবেগ, এক প্রজন্মের নস্ট্যালজিয়ার নাম ধর্মেন্দ্র। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়াঙ্গনেও।

সোমবার সন্ধ্যায় টুইটারে অভিনেতাকে স্মরণ করেন বিরাট কোহলি। সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় তিনি লেখেন, ‘আজ আমরা হারালাম ভারতীয় সিনেমার এক সত্যিকারের কিংবদন্তিকে। তার আকর্ষণ, প্রতিভা আর মানবিকতা সবাইকে অনুপ্রাণিত করেছে। পরিবারকে শক্তি দিক ঈশ্বর।’

সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, ‘প্রতিটি ঘরেই ছিল এক প্রিয় ধর্মেন্দ্র ছবি। আমাদের বড় হয়ে ওঠার স্মৃতিতে তিনি অমলিন।’

‘গড অব ক্রিকেট’ শচীন টেন্ডুলকার বলেন, ‘ধর্মেন্দ্রজি-কে দেখলেই মানুষ বুঝতেন, জোরে কথা বলেও তিনি কতটা কোমল। পর্দার শক্তির ভিতরেও ছিল অসাধারণ স্নিগ্ধতা।’
অপরদিকে শিখর ধাওয়ান স্মরণ করেন অভিনেতার ব্যক্তিত্বের প্রশস্ততা। তার ভাষায়, ‘আপনি শুধু লম্বাইয়ে বড় নন, স্পিরিটেও বড় ছিলেন। শক্তির সঙ্গে দয়া দেখানোটা আপনার কাছ থেকেই শেখা।’

ধর্মেন্দ্র রেখে গেছেন বিশাল পরিবার। স্ত্রী প্রকাশ কৌর ও হেমা মালিনী, ছেলে সানি, ববি দেওল এবং মেয়ে বিজেতা, অজিতা, এষা ও আহনা। কিংবদন্তির বিদায়ে শুধু বলিউড নয়, শোকাচ্ছন্ন দেশটির সাধারণ মানুষ থেকে তারকামহল, ক্রিকেট অঙ্গনও।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au