বিনোদন

৫০ হাজার অগ্রিম বুকিং রণবীরের সিনেমার

  • 4:08 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- আর দুই দিন পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’। এরমধ্যেই অগ্রিম বুকিংয়ে মাত করছে এই সিনেমা। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টিকিট অগ্রিম বুক করা হয়েছে বলে জানা গেছে!

‘ধুরন্ধর’ এর অ্যাডভান্স বুকিংয়ের আয়ের পরিসংখ্যান সম্পর্কে ট্রেড এক্সপার্টরা বলছেন, ছবিটি এখন পর্যন্ত ব্লক সিট দিয়ে ৩.৭১ কোটি রুপি আয় করেছে। অতীতে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ছবিগুলো খুব ইতিবাচক সাড়া পেয়েছে।

তবে কি ‘ধুরন্ধর’ নিয়েও একই রকম কিছু ঘটবে? তা খুব শিগগির পরিষ্কার হয়ে যাবে।

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৭ থেকে ৪০ কোটি রুপি আয় করতে পারে। তবে ছবিটি মুক্তি না পাওয়া পর্যন্ত এগুলো শুধুই জল্পনা-কল্পনা।

বাণিজ্য বিশেষজ্ঞ রোহিত জয়সওয়াল এক পোস্টে লিখেছেন, ‘ধুরন্ধর’র প্রথম দিনের আয় ৩৭ থেকে ৪০ কোটি হতে পারে।

নবনীত মুন্দ্রা অনুমান করেছেন যে, ছবিটি প্রথম দিনে ১৬ থেকে ১৮ কোটি আয় করতে পারে।

ইন্ডিয়ান বক্স অফিস-এর একটি প্রতিবেদন অনুসারে, ছবিটির প্রথম দিনের আয় ২০ কোটি পর্যন্ত যেতে পারে।

এখন বাণিজ্য বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী কতটা ভালোভাবে ফিট করে, তা দেখার বিষয়।

এদিকে শোনা যাচ্ছে, মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে একটি টিকিট বিক্রি হচ্ছে দুই হাজার রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর।

দাম বেশি হলেও টিকিট বিক্রি হচ্ছে দ্রুত গতিতে। কলকাতার কিছু হলে টিকিটের দাম ৫৭৫ রুপি।

এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’র টিকিটের দাম উঠেছিল ১৭০০ থেকে ২১০০ রুপি। ‘আদিপুরুষ’-এর আগাম বিক্রিও ছিল ভালো, যদিও বক্স অফিসে টেকেনি। ‘আরআরআর’ ও ‘পুষ্পা ২’ ঘিরেও একই উন্মাদনা ছিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর’ ছবিটি। ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপালসহ তাবড় তাবড় সব অভিনেতা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au