মেলবোর্ন, ৪ ডিসেম্বর- নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে ফেসবুকের ফেইক আইডি নিয়ে বিপাকে পড়েছেন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনের অনেকেই লক্ষ করেছেন, কেউ একজন আফসানা মিমির নামে ফেসবুকে বন্ধু হওয়ার আহ্বান পাঠাচ্ছেন। শুধু বন্ধু রিকোয়েস্ট নয়, মেসেঞ্জারের মাধ্যমে খুদেবার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি নজরে আসে আফসানা মিমির।এই বিষয়ে আফসানা মিমি গণমাধ্যমকে বলেন, ‘এটা ভুয়া।
আমি কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’
বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।