বিনোদন

শীর্ষ দুই স্থানে আহান পাণ্ডে ও অনীত পাড্ডা

  • 4:14 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- অ্যাকশন সিনেমার ভিড়ে চলতি বছরে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন নতুন জুটি আহান পাণ্ডে ও নায়িকা অনীত পাড্ডা। দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন।

শুধু তাই নয়, ২০২৫ সালের আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষ দুই স্থানে ওঠে এসেছেন এই দুই নতুন তারকা।এই র‍্যাংকিং নির্ধারিত হয়েছে বিশ্বব্যাপী প্রতি মাসে ২৫ কোটি দর্শকের পৃষ্ঠাপ্রদর্শনের ওপর ভিত্তি করে।

এটি পরিচালক মোহিত সুরির জন্যও বিশেষ। তিনি আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় পরিচালকের তালিকায় শীর্ষে আছেন।

এর আগে আহান ও অনীত আগস্ট মাসে আইএমডিবির ‌‘ব্রেকআউট স্টার’ পুরস্কার পেয়েছিলেন। এটি নতুন প্রতিভার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

 ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হওয়ার খবরে আহান পাণ্ডে বলেন, ‘প্রথম সিনেমা দিয়ে আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষে থাকা এক স্বপ্নের মতো। এটি আমাকে আমার কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তুলবে।ভবিষ্যতের আরো ভালো কাজে উৎসাহ জোগাবে।’

তিনি পরিচালক সুরি, যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া, কাস্টিং পরিচালক শনু শর্মা এবং প্রযোজক অক্ষয়ে বিধানিকে ধন্যবাদ জানান।

অন্যদিকে অনীত পাড্ডা বলেন, ‘‘সাইয়ারা’ আমার জীবনকে এমনভাবে পরিবর্তন করেছে যা আমি উপলব্ধি করতে শুরু করেছি। দেশের এবং আমার ভাষার বাইরে মানুষ আমার কাজের সাথে সংযুক্ত হয়েছে এই ছবি দিয়ে। এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন আহান পাণ্ডে এবং দ্বিতীয় অনীত পাড্ডা। শীর্ষ ১০ তারকার মধ্যে আরো রয়েছেন আমির খান (৩), ইশান খট্টর (৪), লক্ষ্যা (৫), রাশমিকা মান্দানা (৬), কল্পনা প্রিয়দর্শন (৭), তৃপ্তি দিমরি (৮), রুক্ষ্মিনী বাসান্ত (৯) এবং ঋষভ শেঠি (১০)।

পরিচালকদের তালিকায় শীর্ষে রয়েছেন মুহিত সুরি। এরপর আরিয়ান খান (২), লোকেশ কানাগরাজ (৩), অনুরাগ কাশ্যপ (৪), প্রিথ্বীরাজ সুকুমারান (৫), আর.এস. প্রসন্না (৬), অনুরাগ বসু (৭), ডমিনিক অরুণ (৮), লক্ষ্মণ উটেকার (৯) এবং নীরজ ঘাইয়ান (১০)।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au