বিনোদন

শাহরুখ-কাজলের ভাস্কর্য লন্ডনের লেস্টার স্কয়ারে

  • 7:33 pm - December 05, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- বলিউডের কিংবদন্তি জুটি শাহরুখ খান ও কাজলকে সম্মান জানাতে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে স্থাপন করা হলো তাদের ভাস্কর্য। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছে।

লন্ডনের ট্যুরিজম বোর্ড জানায়, লেস্টার স্কয়ারের ‘স্কাল্পচার্স অব সিনেমা’ প্রকল্পে বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের স্থান দেওয়া হয়। এবার সেখানে জায়গা পেলেন শাহরুখ-কাজল—যা বলিউডের কোনো জুটির প্রথম ভাস্কর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্তৃপক্ষ ও ভারতীয় কমিউনিটির সদস্যরা। লন্ডনের লেস্টার স্কয়ারে ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় মুখ শাহরুখ ও কাজল তাদের নতুন ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। এ ছাড়াও ভাস্কর্যটি দেখতে লেস্টার স্কয়ারে জড়ো হন বিপুল ভক্ত।

পরে শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে  আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে সবাইকে এক করে দিতে পারে প্রেম।

এদিকে কাজল বলেন, ‘৩০ বছর পরও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।’

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সিনেমার তাদের রসায়ন আজও কোটি ভক্তের হৃদয়ে।

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au