বিনোদন

ফের বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান খান

  • 7:43 pm - December 05, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- আবারও বিতর্কে জড়ালেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বেঙ্গালুরুর একটি ক্লাবে তার ‘অশালীন অঙ্গভঙ্গি’র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। আরিয়ানের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে, অন্যদিকে কেউ কেউ আবার তার পক্ষে অবস্থান নিয়েছেন।

ঘটনাটি ঘটে গত ২৮ নভেম্বর বেঙ্গালুরুর অশোকনগর পুলিশ স্টেশন এলাকার একটি ক্লাবে।

ভিডিওতে দেখা যাচ্ছে, আরিয়ান খান প্রথমে ভক্তদের দিকে হাত নাড়ছেন এবং মুহূর্তের মধ্যেই তিনি দর্শকদের দিকে মধ্যমা প্রদর্শন করেন। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

এ সময় আরিয়ানের সঙ্গে স্থানীয় এক সংসদ সদস্যের ছেলে নলপাদ এবং কর্ণাটকের আবাসন দফতরের মন্ত্রী বি জেড জমির আহমেদ খানের ছেলে জাইদ খানও উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে একজন লেখেন, আইন-আদালতে বাপের কামানো টাকা ওড়াবে। তবে ভিন্নমতও উঠে এসেছে। অনেকে মনে করছেন, আরিয়ান সম্ভবত পরিচিত কারও সঙ্গে রসিকতা বা বন্ধুত্বপূর্ণ কথোপকথনের অংশ হিসেবেই এই অঙ্গভঙ্গি করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের অক্টোবরে মাদকাণ্ডে জেলে যেতে হয়েছিল আরিয়ানকে। এ নিয়ে তখন কম ভোগান্তি পোহাতে হয়নি শাহরুখ ও তার পরিবারকে। সব বিতর্ক পাশ কাটিয়ে চলতি বছর বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল শাহরুখপুত্রের। আরও একবার বিতর্কে জড়ানোয় অনেকে তার পুরোনো ঘটনা সামনে আনছেন।

সূত্র: বলিউড লাইফ

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au