সর্বশেষ

জম্মু-কাশ্মীরে পিএসএল আয়োজন করতে চায় পাকিস্তান

  • 1:32 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত পিএসএলের রোডশোতে এমন ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

তিনি জানান, ২০২৬ সালের পিএসএল আসরে মুজাফফরাবাদ স্টেডিয়ামে কয়েকটি ম্যাচ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে বোর্ড। আন্তর্জাতিক মান বজায় রাখতে স্টেডিয়াম উন্নয়নের কাজও হাতে নেওয়া হয়েছে। নকভির ভাষায়, মুজাফফরাবাদ স্টেডিয়ামকে সর্বোচ্চ মানে উন্নত করা হবে।

পিসিবি চেয়ারম্যান আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য মুজাফফরাবাদে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই রয়েছে। পাঁচতারকা মানের হোটেলসহ ক্রিকেটারদের জন্য উপযুক্ত পরিবেশও আছে সেখানে।

শুধু পিএসএল নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে আজাদ জম্মু ও কাশ্মীরে। তবে কতটি ম্যাচ সেখানে হবে, তা এখনো চূড়ান্ত করেনি পিসিবি।

২০১৬ সালে পাঁচ দল নিয়ে যাত্রা শুরু করা পাকিস্তান সুপার লিগে আগামী আসর থেকে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন দল। ফলে অষ্টম সংস্করণ থেকেই টুর্নামেন্টটি আট দলের লিগে রূপ নিতে যাচ্ছে। ২০২৬ সালের পিএসএল অনুষ্ঠিত হওয়ার কথা এপ্রিল-মে মাসে।

এই শাখার আরও খবর

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের…

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au