সর্বশেষ

ফেঁসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট!

  • 10:58 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
ফিফা সভাপতি ইনফান্তিনো

মেলবোর্ন ১০ ডিসেম্বর-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে গিয়ে ফেঁসে যাচ্ছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার দেয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্ত করতে ফিফার নৈতিকতা কমিটিকে অনুরোধ করা হয়েছে।

দিনকয়েক আগে হয়ে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান করেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। শুধু তাই নয়, ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ট্রাম্পের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং বিভিন্ন সাক্ষাৎকারেও তার প্রশংসা করেছেন। মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ একটি চিঠিতে অভিযোগ করেছে যে ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নিয়মের চারটি সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।

বিবিসি স্পোর্টস সেই চিঠি দেখেছে বলে জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘এ ধরনের পুরস্কার কোনো বর্তমান রাজনৈতিক নেতাকে দেয়া ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার দায়িত্বের স্পষ্ট লঙ্ঘন।’

সেখানে আরও বলা হয়েছে, ‘ফিফা প্রেসিডেন্টের এককভাবে সংস্থার মিশন, কৌশলগত দিকনির্দেশনা, নীতি বা মূল্যবোধ নির্ধারণের ক্ষমতা নেই।’

এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি স্পোর্ট ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।

ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হওয়া জমকালো অনুষ্ঠানে ইনফান্তিনো ও ট্রাম্প পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্পকে বড় সোনালি ট্রফি, একটি মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘এটাই আমরা একজন নেতার কাছ থেকে চাই এবং আপনি সবসময় আমার সমর্থন পাবেন, মিস্টার প্রেসিডেন্ট।’

গত অক্টোবরে ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছিলেন ট্রাম্প ‘নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।’

নভেম্বরে মায়ামির আমেরিকান বিজনেস ফোরামে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সবার উচিত (যুক্তরাষ্ট্রে) ট্রাম্প যা করছেন তা সমর্থন করা, কারণ আমার মনে হয় বিষয়গুলো বেশ ভালোই চলছে।’

ফেয়ারস্কোয়ার আরও অভিযোগ করেছে যে জানুয়ারিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইনফান্তিনোর আমন্ত্রণ পাওয়ার পর ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও ‘ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে সমর্থনের ইঙ্গিত দেয়।’

সংস্থাটির প্রোগ্রাম পরিচালক নিকোলাস ম্যাকগিহান বলেন, ‘এই অভিযোগ শুধু ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডায় ইনফান্তিনোর সমর্থন নিয়ে নয়। এর চেয়েও বড় বিষয় হলো ফিফার অদ্ভুত প্রশাসনিক কাঠামো, যা ইনফান্তিনোকে সংগঠনের নিয়ম প্রকাশ্যে ভঙ্গ করতে এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বার্থবিরোধী ও বিপজ্জনক আচরণ করতে সুযোগ দিয়েছে।’

এই শাখার আরও খবর

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের…

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au