সর্বশেষ

কলকাতায় এসে মেসি পরবেন ধুতি থাকবেন শাহরুখ খানও

  • 11:28 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
কলকাতায় মেসির জন্য যত আযোজন থাকছেন শাহরুখ। ছবি:সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি। কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সব জায়গাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা থেকে মুম্বাই, দিল্লি এবং হায়দরাবাদেও যাবেন মেসি।

এই ট্যুরে মেসিকে পরানো হতে পারে ধুতি ও পাঞ্জাবি। এ ছাড়া একাধিক উপহারও থাকবে তার জন্য। পাশাপাশি তার স্ত্রী আন্তোনেল্লার জন্য উপহার দেওয়া হবে শাড়িও। জানা গিয়েছে মেসির জন্য থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা ও মিষ্টি দই।

মেসির ভারত সফরে কলকাতায় সবচেয়ে কম সময় থাকলেও অনুষ্ঠানে থাকছে নানা বৈচিত্র্য। এরই মধ্যেই মেসির থিমসং সামনে এসেছে। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে সেই গানের ভিডিওতে মেসিকে ঘিরে কলকাতা ফুটবলের নানা উন্মাদনা তুলে ধরা হয়েছে। মেসির নাম লেখা নানা ধরনের টি-শার্টও বাজারে এসেছে।

দক্ষিণ আমেরিকার সংস্কৃতির ট্যাঙ্গো নাচের সঙ্গে মেলানো হয়েছে রবীন্দ্রসংগীত। টালিউডের শিল্পীরা মেসির সামনে এই পারফরম্যান্স করবেন। যার দায়িত্বে রয়েছেন ক্ল্যাসিক্যাল ড্যান্সার অনুশ্রী বন্দ্যোপাধ্যায়। থাকবেন টালিউডের সিনেমা জগতের শিল্পীরাও। মাঠে খুদে ফুটবলারদের সঙ্গে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি।

পরে দেখবেন মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচ। যা খবর, মাঠে নেমে দু-একটা পেনাল্টি কিকও নিতে পারেন কিংবদন্তি। এসব তথ্য নিশ্চিত করেছে কলকাতার গণমাধ্যম

টিকিট বিক্রি বেশ ভালো হয়েছে বলে দাবি আয়োজকদের। বেশ কিছু করপোরেটকে বড় সংখ্যার টিকিট দেওয়া হয়েছে। মাঠ ভরে যাবে বলেই আশা করা হচ্ছে। কলকাতা ছাড়ার আগে শ্রীভূমিতে নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি। যেখানে দিয়েগো ম্যারাডোনার মূর্তিও আছে। তবে নিরাপত্তাজনিত কারণে এটির উদ্বোধন হবে ভার্চুয়ালি।

কলকাতার যুবভারতীতে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় উপস্থিত হবে শাহরুখ খান। তারপর দুপুর ১২টার আশেপাশে সেখানে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া মেসির সংবর্ধনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার পেজকেও।

সব শেষে একটি হুডখোলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন মেসি।

এই শাখার আরও খবর

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের…

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au