সর্বশেষ

বিপিএল খেলতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিলো পিসিবি

  • 11:35 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-বিপিএলের পরবর্তী আসরে অংশগ্রহণকারী প্রায় সব দলেই রয়েছে পাকিস্তানের একাধিক ক্রিকেটার। তবে দেশটির ক্রিকেট বোর্ডের অনুমতি পাওয়া নিয়ে ছিল সংশয়। এখন পর্যন্ত পাকিস্তান দলে থাকা ৯ ক্রিকেটারকে বিপিএল খেলার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে পিসিবি।

এনওসি পাওয়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফে ও সালমান ইর্শাদ।

আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ। স্থানীয় সময় দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়েলস। পরদিন মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স, দুপুর ১টায়। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, মাঝে দুই দিন করে বিরতি। এরপর দ্বিতীয় পর্ব ঘুরে যাবে বন্দরনগরী চট্টগ্রামে—৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জমবে লড়াই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। তিনদিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারিতেই শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

এই শাখার আরও খবর

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের…

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au