সর্বশেষ

বিগব্যাশে রিশাদের ম্যাচ কবে কখন?

  • 11:47 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
বিগব্যাশ খেলতে রিশাদ এখন হোবার্টে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসের হয়ে খেলতে এখন রিশাদ হোবার্টে। গত মৌসুমেও একই দলে সুযোগ পেলেও বিসিবির অনুমতিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি তার। এবার বিসিবি থেকে আগেভাবেই ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে উড়াল দিয়েছেন এই টাইগার স্পিনার।

অনেকের মনেই প্রশ্ন, বিগ ব্যাশে রিশাদের ম্যাচ কবে, কখন। রিশাদের দল হোবার্ট হারিকেনসের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ তাদের। ২১ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ রেনগেডস। ২৬ ডিসেম্বর হোবার্টের প্রতিপক্ষ পার্থ। ২৯ ডিসেম্বর রিশাদের দল মাঠে নামবে আবারও রেনেগেডসের বিপক্ষে। ২০২৬ সালের প্রথম দিন তাদের প্রতিপক্ষ পার্থ। ৩ জানুয়ারি প্রতিপক্ষ সিডনি থান্ডার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদের দল মাঠে নামবে ৯ জানুয়ারি। জানুয়ারি ১১ ও জানুয়ারি ১৪ তারিখ তারা লড়বে যথাক্রমে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের বিপক্ষে।

বিগ ব্যাশে একাদশে বিদেশি খেলতে পারেন তিনজন। হোবার্টেও বিদেশি ক্রিকেটার আছেন তিনজন। রিশাদ ছাড়াও তারা দলে নিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে।

জর্ডান সর্বশেষ দুই মৌসুমেই হোবার্টে খেলেছেন। ডেথ ওভারে জর্ডানের ওপরই নির্ভর করে হোবার্ট। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা। জর্ডানের পর দ্বিতীয় কলে হোবার্ট দলে নিয়েছে রিশাদকে।

হোবার্ট হারিকেনস স্কোয়াড: রেহান আহমেদ (ইংল্যান্ড), ইয়ান কার্লিসে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার, ম্যাক রাইট।

এই শাখার আরও খবর

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের…

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au