ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…
মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর’ দেশ–বিদেশে বক্স অফিসে চমক দেখাচ্ছে। মুক্তির মাত্র চার দিনেই ছবিটি ভারতের বাইরে আয় করেছে ৪৪.০৮ কোটি রুপি। তবে গালফ অঞ্চলে মুক্তি পেলে এই আয় আরও অনেক বেশি হতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ছবিটি মুক্তি পায়নি। কারণ, বিভিন্ন মহলে ছবিটিকে ‘পাকিস্তান বিরোধী’ বলে ব্যাখ্যা করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নেয় উপসাগরীয় দেশগুলোর সেন্সর বোর্ড। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ছয়টি দেশই ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়নি।
এর আগেও এ ধরনের ভারতীয় ছবির ক্ষেত্রে গালফ অঞ্চলে একই ধরনের বাধা দেখা গেছে। ২০২৪ সালে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ শুরুতে সব গালফ দেশে নিষিদ্ধ হয়েছিল, শুধু সংযুক্ত আরব আমিরাত ছাড়া। পাকিস্তানের কিছু অংশ থেকে ছবিটির পুলওয়ামা হামলার উপস্থাপনাকে ‘পাকিস্তান বিরোধী প্রচারণা’ হিসাবে দাবি করা হয়েছিল।
অদ্ভুত বিষয় হলো, সংযুক্ত আরব আমিরাতেও ‘ফাইটার’ মুক্তির এক দিন পরেই প্রদর্শন স্থগিত করা হয়। নির্মাতারা সংশোধিত সংস্করণ জমা দিলেও সেটি পর্যন্ত অনুমোদন দেয়নি আমিরাতের কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au