দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা
ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…
মেলবোর্ন ২১ ডিসেম্বর-সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের পর বছরের শেষ ম্যাচে জয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে গোলের দেখা পেয়ে রোনালদোকে স্পর্শ করছেন এমবাপে। এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপে।
ঘরের মাঠে সেভিয়াকে আতিথ্য দেয় রিয়াল। ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে সেভিয়া ১৪টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৫টি। ম্যাচের ৬৮ মিনিটে ডিফেন্ডার মার্কাও টেক্সেইরা লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। পঞ্চম মিনিটে ফ্রান গার্সিয়ার শট রুখে দেন সেভিয়ার গোলরক্ষক। কিছুক্ষণ পর বড় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় সেভিয়া। একাধিক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৩৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগো গোয়েসের ক্রসে দারুণ হেডে জাল কাঁপান জুড বেলিংহ্যাম।
বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। একের পর এক শট ঠেকান উভয় দলের গোলরক্ষক। এমবাপের দুটি প্রচেষ্টা রুখে দেন সেভিয়া গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত ম্যাচের ৮৬ মিনিটে রদ্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে।
এই গোলের মাধ্যমে ২০১৩ সালে রিয়ালের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর ৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেন এমবাপে। গোলের পর পর্তুগিজ তারকার বিখ্যাত ‘সি…উ’ উদযাপনেও মেতে ওঠেন তিনি। চলতি লা লিগায় এটি এমবাপের ১৮তম গোল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au