সর্বশেষ

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেনের দায়িত্ব পেলেন মিঠুন

  • 4:18 am - December 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ডিসেম্বর-ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতির দায়িত্বও পালন করছেন মিঠুন। অধিনায়কত্ব করেছেন এনসিএলে। গেল বছর বিপিএলে চট্টগ্রাম দলকে তুলেছিলেন ফাইনালে। পূর্বাচলে ঢাকার আনুষ্ঠানিকভাবে বিপিএল প্রস্তুতি শুরু হয়েছে, সেখানেই মিঠুনকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা আসে।

অনুশীলনের ফাঁকে ঢাকার অধিনায়ক হিসেবে মিঠুনের নাম ঘোষণা করা হয় দলের পক্ষ হতে। এ বছর দলটিতে বিদেশি হিসেবে শানাকা-হেলস-ইমাদের সঙ্গী উসমান খান, জুবাইরউল্লাহ আকবরী, ওডিন স্মিথ, জিয়া শরিফি। দেশিদের মধ্য শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান, তাসকিন, সাইফ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুররা। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ১টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ, জিয়া শরিফি।

এই শাখার আরও খবর

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au