সর্বশেষ

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

  • 5:13 pm - December 28, 2025
  • পঠিত হয়েছে:১৮৫ বার

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে শপথ নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এর মাধ্যমে তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ বিচারাঙ্গণ ও সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা।

চব্বিশের অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে পরিবর্তনের ধারাবাহিকতায় বিচার বিভাগের দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বয়সসীমা পূর্ণ হওয়ায় ৬৭ বছর বয়সে শনিবার তিনি অবসরে যান। তার স্থলাভিষিক্ত হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে বুধবার সরকার এক প্রজ্ঞাপন জারি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করা জুবায়ের রহমান চৌধুরীর বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় তিনি আপিল বিভাগে পদোন্নতি পাননি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচার বিভাগেও বড় ধরনের পরিবর্তন আসে। আন্দোলনকারীদের দাবির মুখে ১০ আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। সেদিনই হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান।

এর দুই দিন পর, ১৩ আগস্ট বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ চারজন বিচারক হাই কোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে উন্নীত হন এবং শপথ নেন।

বয়সের নিয়ম অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৮ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সুযোগ পাবেন। বর্তমানে আপিল বিভাগে তার সঙ্গে বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব দায়িত্ব পালন করছেন।

এই শাখার আরও খবর

টাঙ্গাইলে দুই চোখ তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দুটি চোখ উপড়ানো ছিল। শুক্রবার…

রাশিয়ায় সরকারের চাপে বন্ধ হচ্ছে স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’

রাশিয়ার অন্যতম পরিচিত স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’র কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। তিন দশক ধরে ব্যবহৃত কার্যালয়টি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পত্রিকাটির কর্মীরা। এরই মধ্যে…

নাইটক্লাবে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে আলোচনায় ‘অজি শোর’-এর নতুন পর্ব

ওটিএন বাংলা, বিনোদন ডেস্ক: তৃতীয় মৌসুমের শুরুতেই খোলামেলা দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার রিয়েলিটি শো ‘অজি শোর’। গোল্ড কোস্টের একটি নাইটক্লাবে ধারণ করা সর্বশেষ পর্বে…

৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদনে জীবনযাত্রার ব্যয় মেটানোর সক্ষমতা প্রমাণে ব্যাংক হিসাবে আগের চেয়ে বেশি অর্থ দেখাতে হবে। আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে নতুন এ নিয়ম…

কারওয়ান বাজারের বিএসইসি ভবনে বারবার আগুন, এখন কতটা নিরাপদ?

ওটিএন বাংলা রিপোর্ট : রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০০৭ সালে ভয়াবহ আগুনে প্রাণহানি, ২০১০ সালে…

সংস্কার ছাড়া নিম্ন প্রবৃদ্ধির ফাঁদ থেকে বের হতে পারবে না বাংলাদেশ

প্রয়োজনীয় অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কার না হলে বাংলাদেশ দীর্ঘদিন নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকটে আটকে থাকতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ ড. ফাহমিদা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au