সর্বশেষ

টাইগারদের নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

  • 11:57 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জানুয়ারি-নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটি আমলে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করেছে সংস্থাটি।

তবে আইসিসির কোনো টুর্নামেন্টে নির্ধারিত ভেন্যুতে বা দেশে খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনা নতুন নয়। তথ্য ভারতীয় সংবাদ সংস্থা ডব্লিউআইওএন বলছে, এর আগেও বেশ কয়েকবার একাধিক দেশ বিভিন্ন কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে, ভারত (চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫), অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ (১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ), ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (২০০৩ ওয়ানডে বিশ্বকাপ) এবং জিম্বাবুয়ে (২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ)।

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫
২০২৫ সালের মার্চে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজন করা হয়। পরবর্তীতে ভারত সেই টুর্নামেন্টে শিরোপাও জেতে।

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি না হওয়ায় ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

২০০৩ ওয়ানডে বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ড জিম্বাবুয়েতে যেতে অস্বীকৃতি জানায়। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সরকার জিম্বাবুয়ের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের প্রশাসনের বিরোধিতা করছিল। অন্যদিকে, কয়েক মাস আগে নাইরোবিতে বোমা হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে নিউজিল্যান্ড কেনিয়ায় খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। উভয় দলই তাদের প্রতিপক্ষকে ওয়াকওভার দেয়।

১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ
শ্রীলঙ্কার গৃহযুদ্ধ ও টুর্নামেন্টের আগে দেশটিতে বোমা হামলার ঘটনার জেরে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজিত সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে শ্রীলঙ্কার ম্যাচ ছেড়ে দিতে হয়। শ্রীলঙ্কা পয়েন্ট পায় এবং শেষ পর্যন্ত প্রথম ও একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে।

এই শাখার আরও খবর

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au