বিশ্ব

তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

  • 2:04 pm - February 03, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
স্টিভ উইটকফ এবং সৈয়দ আব্বাস আরাগচি, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ ফেব্রুয়ারি- দীর্ঘদিনের কূটনৈতিক তিক্ততা ও যুদ্ধের আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিসর, কাতার, তুরস্ক ও ওমানের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা এবং মধ্যস্থতার ফলেই এই বৈঠকের আয়োজন সম্ভব হয়েছে।

ইস্তাম্বুলের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। বৈঠকে সৌদি আরব, মিসর ও তুরস্কসহ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় থাকবে ইরানের পরমাণু কর্মসূচি। এই ইস্যু ঘিরে প্রায় দুই দশকের বেশি সময় ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন চলছে। গত বছরের জুনে এই প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। ১২ দিন স্থায়ী সেই সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস কাটেনি।

এর মধ্যেই চলতি বছরের জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে। তখন থেকেই নতুন করে সংঘাতের আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়।

এই প্রেক্ষাপটে ১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদী। একই দিনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, কয়েকটি মিত্র দেশ দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির চেষ্টা করছে।

আরাগচি বলেন, আলোচনার পথ সহজ নয়, তবে যুক্তরাষ্ট্র যদি একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত প্রস্তাব নিয়ে আসে, তাহলে নতুন করে সংলাপের সুযোগ তৈরি হতে পারে। ইস্তাম্বুলের বৈঠক সেই সম্ভাবনাকেই বাস্তব রূপ দিতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

বৈঠকের মাঝেই ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিবাদে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধিদল

মেলবোর্ন, ২২ জুন- দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া উচ্চপর্যায়ের আলোচনায় বড় ধরনের অচলাবস্থা দেখা দিয়েছে।…

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬

মেলবোর্ন, ২২ জুন- মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…

সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ

মেলবোর্ন, ২২ জুন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার…

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

মেলবোর্ন, ২২ জুন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের…

অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চির ‘দৈত্য’ সাসাকে ঘিরে সতর্ক আর্জেন্টিনা

মেলবোর্ন, ২২ জুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে…

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

মেলবোর্ন, ২২ জুন-লেবাননের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির। তিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au