অস্ট্রেলিয়া

আইএস শিবির থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

  • 2:58 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- সিরিয়ার একটি আইএস–সংশ্লিষ্ট শিবির থেকে দেশে ফেরার চেষ্টা করা এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর সর্বোচ্চ দুই বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংস্থার পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, একই দলে থাকা আরও ৩৩ জনের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা দেওয়ার মতো আইনি ভিত্তি পাওয়া যায়নি। ফলে তাদের বিষয়ে আলাদা কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, মোট ৩৪ জন অস্ট্রেলীয় নারী ও শিশু সম্প্রতি সিরিয়ার একটি শিবির থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার চেষ্টা করেছিলেন। তবে আইনি জটিলতার কথা উল্লেখ করে সিরীয় কর্তৃপক্ষ তাদের ফের আটক কেন্দ্রে পাঠায়। ধারণা করা হচ্ছে, তারা আইএস যোদ্ধাদের স্ত্রী, বিধবা ও সন্তান। এদের মধ্যে ২৩ জনই শিশু।

অস্ট্রেলিয়া সরকার আগেই জানিয়ে দিয়েছিল, এই দলকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা কোনো সহায়তা দেবে না। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, সংশ্লিষ্ট পরিবারগুলো স্বেচ্ছায় একটি সহিংস মতাদর্শের সঙ্গে যুক্ত হয়েছিল।

তবে আইনি বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, কোনো নাগরিক বিদেশে আটকে থাকলে তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক ও মানবাধিকার মহলে বিতর্ক তৈরি হয়েছে।

উত্তর সিরিয়ার আল রোজ ক্যাম্পে ৪০টির বেশি দেশের দুই হাজারের বেশি মানুষ অবস্থান করছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। বিরোধী দলীয় সিনেটর জনো ডুনিয়াম এসব নাগরিকের প্রত্যাবর্তন নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, শিবিরগুলোতে থাকা শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে এবং দীর্ঘদিন ধরে তাদের আটকে রাখা মানবিক সংকটকে আরও গভীর করছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

ইসলামাবাদ আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে অস্পষ্টতা

মেলবোর্ন, ২৫ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে এখনও স্পষ্ট কোনো অবস্থান পাওয়া…

আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মেলবোর্ন, ২৫ এপ্রিল- মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ…

ইতালির প্রধানমন্ত্রীর কানে ভারতের ২ হাজার বছরের ঐতিহ্যবাহী ‘ঝুমকা’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় ঐতিহ্যবাহী অলঙ্কার ‘ঝুমকা’। রাজনৈতিক বার্তা দিতে দেওয়া…

শিক্ষিকাকে মারধরের ঘটনায় রাজশাহীতে বিএনপি নেতা আকবর আলী বহিষ্কার

মেলবোর্ন, ২৫ এপ্রিল- রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষিকাকে মারধরের ঘটনায় জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা…

সেই চালককে ক্ষমা করলেন শোকার্ত পরিবার

মেলবোর্ন, ২৫ এপ্রিল- অস্ট্রেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু সাদ এর মৃত্যুর হৃদয়বিদারক ঘটনার পর নিহত শিশুটির পরিবারের মানবিকতা ও ক্ষমাশীলতায় প্রবাসী কমিউনিটিতে গভীর আলোচনার জন্ম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au