বাংলাদেশ

কুমিল্লার চান্দিনায় ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

  • 2:10 am - March 02, 2026
  • পঠিত হয়েছে:২২৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০২ মার্চ-  কুমিল্লার চান্দিনা উপজেলায় একই ঘরের দুটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁকোচ গ্রামের বাসিন্দা মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার, বয়স ৩৩, এবং তাদের সাত বছর বয়সী মেয়ে ফাছিহা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা আক্তারের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। বড় মেয়ে, বয়স দশ বছর, স্থানীয় একটি মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করে। ছোট মেয়ে ফাছিহাকে নিয়ে ফারহানা শাশুড়ি কদরবানুর সঙ্গে বাড়িতে বসবাস করতেন।

রোববার সকালে কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে তিনি দেখেন, টিনের ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন।

পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, দরজা-জানালা বন্ধ থাকায় একটি জানালা ভেঙে ভেতরে তাকিয়ে প্রথমে একটি কক্ষে শিশুটির ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে ঘরের ভেতরে ঢুকে অন্য কক্ষে একইভাবে ফারহানা আক্তারের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপর থানায় খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছর বয়সী শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা। তবে ঘটনার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, একই ঘরের দুই কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ নামিয়ে রেখেছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

মিরপুরের হতাশা পেছনে ফেলে সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সিলেটের মাঠ কি বাংলাদেশের জন্য পয়া? পরিসংখ্যান বলছে, উত্তরটা সহজ নয়। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় ও পরাজয় সমান তিনটি করে।…

প্রাণীর সঙ্গে যৌনাচার, জামায়াত সমর্থক শিক্ষক রাইয়ান বাতেন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষক রাইয়ান আবদুল বাতেন। বুধবার (৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ব্যাপক…

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ১৬ আসনের মধ্যে ১২টিতে ডেমোক্র্যাটদের জয়

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ১২টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি…

যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে ৪ অঙ্গরাজ্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে চারটি অঙ্গরাজ্যে। এবারের নির্বাচনে জর্জিয়া, মিনেসোটা, টেনেসি ও ওহাইও প্রথমবারের মতো নারী গভর্নর পেতে পারে। এসব…

কারাগার থেকে স্বেচ্ছানির্বাসন, রণেশ দাশগুপ্তের বিপ্লবী জীবন

ভাস্কর দত্ত :  আজ ৪ নভেম্বর, কিংবদন্তি সাংবাদিক, সাহিত্যিক ও বিপ্লবী রণেশ দাশগুপ্তের মৃত্যুবার্ষিকী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে কলকাতার স্বেচ্ছানির্বাসিত জীবন—সংগ্রামই ছিল তাঁর জীবনের সবচেয়ে…

দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে, যোগ্যতা অনুযায়ী কাজ পান না স্নাতকদের বড় অংশ

বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির গতি ৮২টি উদীয়মান অর্থনীতির দেশের গড় হারের তুলনায় অর্ধেক। দেশের কর্মক্ষম মানুষের প্রায় ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। তাঁদের সংখ্যা প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au