বিশ্ব

ভারতের পর্দা ফাঁস করেছি, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

  • 8:36 pm - March 10, 2025
  • পঠিত হয়েছে:২২৮ বার

গত আড়াই মাস ধরে নানা ইস্যুতে ক্রমাগত নয়াদিল্লিকে ‘অপমান’ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্চর্যজনক ভাবে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছে নরেন্দ্র মোদী সরকার। কখনও ‘শুল্ক সম্রাট’ বলে খোঁচা। কখনও আবার ‘পারস্পরিক শুল্ক’ চাপানোর হুমকি।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করে ট্রাম্প। শুল্ক কমাতে সম্মত হয়েছে ভারত, দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই সঙ্গে তিনি মন্তব্য করলেন, ‘অবশেষে নয়াদিল্লির পর্দা ফাঁস করতে পেরেছি শুল্ক নিয়ে’।ট্রাম্পের কথায়, ‘ভারত আমাদের ওপর অনেক শুল্ক চাপায়। অনেক। ভারতে কিছু বিক্রি করা যায় না। তবে এখন তারা শুল্ক কমাতে সম্মত হয়েছে। কারণ অবশেষে কেউ অন্তত তাদের পর্দা ফাঁস করছে।’

এদিন শুধু ভারত নয়, শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধেই তোপ দেগেছেন ট্রাম্প। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চীন, ব্রাজিল কিংবা প্রতিবেশী মেক্সিকো এবং কানাডা মার্কিন পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে। ভারতে শুল্কের পরিমাণ ১০০ শতাংশেরও বেশি। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে ২০০ শতাংশের কাছাকাছি শুল্ক নেয় নয়াদিল্লি। এই নীতিকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতি বিভিন্ন দেশের এই শুল্কনীতির পাল্টা ‘পারস্পরিক শুল্ক’ আরোপের কথা জানিয়েছেন তিনি।  যেসব দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেয়, সেই দেশগুলোর উপর পাল্টা শুল্ক চাপাবে আমেরিকাও। এই নীতি আগামী ২ এপ্রিল থেকে চালু করা হতে পারে। ভারতের উপরেও বাড়তি শুল্ক চাপাতে পারে আমেরিকা।

এর আগে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন।সাধারণত বিশ্বের যে কোনো দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au