নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়ায় নেশার টাকা না পেয়ে আফসার শেখ (৬০) নামে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে খায়রুল শেখ (২৪)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার…
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ইসরাত জাহান যুথি ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, গত ৩ নভেম্বর সকালে নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল যুথি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
দুই দিন পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই মেয়ের জুতা দেখতে পান তার বাবা জামাল হাওলাদার। জুতা দেখে সন্দেহ হওয়ায় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে পাশের একটি বাগানে মেয়ের মরদেহ দেখতে পান।
জামাল হাওলাদার জানান, মেয়ের জুতা দেখতে পেয়ে তিনি আশপাশে খুঁজতে শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে খোঁজাখুঁজি বন্ধ করতে বললেও তিনি মেয়েকে খুঁজতে থাকেন। পরে বাগানে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান। তাঁর ভাষ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় মেয়ের শরীরে কোনো পোশাক ছিল না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ওই শিক্ষার্থীর মৃত্যুর কারণ এবং এ ঘটনায় কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au