বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গুরুত্বারোপ

  • 3:45 pm - March 04, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
ঢাকা সফরে পল কাপুর, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মার্চ-  বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে পৌঁছান।

দিনের শুরুতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে বৈঠক করেন। পরে তাঁর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ–এর সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় এবং সফর উপলক্ষে এক নৈশভোজে অংশ নেবেন তিনি।

ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে পল কাপুর মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক বিষয়গুলোও আলোচনায় আসতে পারে। ব্যবসা–বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভিসা নীতিসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে।

বিশেষ করে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই করা ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ চুক্তি ঘিরে আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও আলাদা বৈঠক করেছে মার্কিন বাণিজ্য দপ্তর।

পর্যবেক্ষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে এ সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au