বাংলাদেশ

ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারি থেকে বাড়তি বেতন

  • 7:31 pm - November 04, 2026
  • পঠিত হয়েছে:৭৪ বার
গাজীপুরে শ্রমিক আন্দোলনে তিন মামলা, আসামি প্রায় ৪ হাজার। ছবি : সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে অনুযায়ী, জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বাড়তি বেতন হাতে পেতে পারেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার নতুন মজুরি কার্যকরের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে সাংবাদিকদের জানান।

সভা শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি বোর্ডের পরবর্তী সভায় শ্রমিক ও মালিকপক্ষ পৃথকভাবে তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। একই সঙ্গে বোর্ডের নিরপেক্ষ সদস্যও একটি প্রস্তাব দেবেন। এরপর এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, পরবর্তী সভায় প্রস্তাবগুলো উপস্থাপনের পর সেগুলো পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত রোববার শ্রম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়। এতে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়।

একই দিন পৃথক প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। মালিকপক্ষের প্রতিনিধি করা হয় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিনকে। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পান বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

রবিবার মিরপুরে শ্রমিকদের আন্দোলন। ছবি: সংগৃহীত

এদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ দায়িত্বে ছিলেন শেখ আশফাকুর রহমান। বুধবার সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে শেখ আশফাকুর রহমানকে বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। একাধিক সূত্রের দাবি, তৈরি পোশাকশিল্পের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাতের মজুরি নির্ধারণের দায়িত্ব পালনে সদ্য বিদায়ী চেয়ারম্যানের ওপর আস্থা নিয়ে প্রশ্ন ছিল। এ কারণে গত দুই থেকে তিন দিনের মধ্যে তাঁকে বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোশাকশিল্পে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই নতুন মজুরি নির্ধারণের উদ্যোগটি সামনে এল। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি দেশের কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেন।

সম্পাদকদের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি জানান, পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গঠিত মজুরি বোর্ডের সভা দ্রুত আয়োজন করা হবে। বুধবারই সভা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর মতে, মজুরি পুনর্নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলে সাধারণ শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি হবে এবং চলমান অস্থিরতা কমাতে তা সহায়ক হতে পারে।

মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় নতুন বেতন কাঠামো নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। তবে শ্রমিকদের বেতন কত বাড়বে, নতুন মজুরি কাঠামোয় কোন গ্রেডে কত টাকা নির্ধারণ করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, তা এখনো স্পষ্ট নয়। পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার পর এসব বিষয়ে আলোচনা শুরু হবে।

এই শাখার আরও খবর

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীকে হত্যা, ডোবার পানিতে ভাসছিল লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  কুমিল্লার বুড়িচংয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ…

সাভারে পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

ন্যূনতম মজুরি বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বড় সাফল্যের খবর দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। নির্বাচনের…

অস্ট্রেলিয়ার ভিসা পেতে যাচাই হবে আবেদনকারীর অনলাইন আচরণও

অস্ট্রেলিয়ায় ভিসা প্রত্যাখ্যান বা বাতিলের ক্ষেত্রে আবেদনকারী কিংবা ভিসাধারীর চরিত্র মূল্যায়নের নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তির অতীত ও বর্তমান আচরণের…

কথিত ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটে হিন্দু যুবক গ্রেপ্তার

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের হিন্দু যুবক অমিত রায় শুভকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার…

নওগাঁয় গৃহবধূ ময়না রানীকে হত্যার পর লাশ ঝোপে লুকিয়ে রাখে দুর্বৃত্তরা

নওগাঁর মান্দা উপজেলায় নিখোঁজের একদিন পর ময়না রানী নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ওসি আফজাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au