বাংলাদেশ

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

  • 4:22 am - March 05, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
খুলনায় শো-রুমে ঢুকে শ্রমিক নেতাকে গুলি করে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে ডাকবাংলা মোড়ের বাটা শো-রুমের ভেতরে এ ঘটনা ঘটে। হামলার পর পালানোর সময় বিদেশি পিস্তলসহ অশোক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ছিলেন। তার বাড়ি রূপসা উপজেলার বাগমারা পেট্রোল পাম্পের পাশে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রাতে মা ও মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য ডাকবাংলা মোড়ে যান মাসুম। এ সময় সাতজনের একটি সশস্ত্র দল বাটা শো-রুমে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামলার পর দৌড়ে পালানোর সময় এক হামলাকারীকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক অশোক খুলনার একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য বলে জানিয়েছে পুলিশ।

উপ-কমিশনার তাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অশোক তার সঙ্গে থাকা অন্য হামলাকারীদের নাম-পরিচয় জানিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মাসুম বিল্লাহর বড় ভাই নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা ওরফে মিনা কামাল গত সরকারের সময় বন্দুকযুদ্ধে নিহত হন। পারিবারিক ও রাজনৈতিক পটভূমিসহ সাম্প্রতিক বিরোধের বিষয়গুলোও তদন্তে গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীকে হত্যা, ডোবার পানিতে ভাসছিল লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  কুমিল্লার বুড়িচংয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ…

সাভারে পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

ন্যূনতম মজুরি বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা…

ডিসেম্বর থেকে কার্যকর পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারি থেকে বাড়তি বেতন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সে অনুযায়ী, জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বাড়তি বেতন হাতে পেতে…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বড় সাফল্যের খবর দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। নির্বাচনের…

অস্ট্রেলিয়ার ভিসা পেতে যাচাই হবে আবেদনকারীর অনলাইন আচরণও

অস্ট্রেলিয়ায় ভিসা প্রত্যাখ্যান বা বাতিলের ক্ষেত্রে আবেদনকারী কিংবা ভিসাধারীর চরিত্র মূল্যায়নের নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তির অতীত ও বর্তমান আচরণের…

কথিত ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটে হিন্দু যুবক গ্রেপ্তার

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের হিন্দু যুবক অমিত রায় শুভকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au