বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডি

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  • 5:51 pm - May 07, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
গত বছরের ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দ্বিতল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মে- রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আলোচিত এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ এনে বৃহস্পতিবার (৭ মে) ঢাকার একটি আদালতে আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে সকালে মামলার আবেদনটি দাখিল করা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন।

মামলার আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। এতে নিরীহ শিক্ষার্থীদের প্রাণহানি হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস, ছবিঃ সংগৃহীত

মামলায় আসামি করা অন্যদের মধ্যে রয়েছেন বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোর্শেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপদেষ্টা নূরনবী (অবসরপ্রাপ্ত কর্নেল), প্রশাসনিক শাখার প্রিন্সিপাল মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, উত্তরার ফিল্ড সুপারভাইজার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অন্তর্বর্তী সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, সাবেক পরিবেশ উপদেষ্টা ডা. রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

আবেদনে অভিযোগ করা হয়েছে, দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকায় সামরিক উড্ডয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

গত বছরের ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দ্বিতল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আকস্মিক ওই দুর্ঘটনায় স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় ৩৬ জন নিহত এবং অন্তত ১২৪ জন আহত হন।

দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, যুদ্ধবিমানটির পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতদের পরিবারের দাবি, শুধু পাইলটের ভুল নয়, বরং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার অবহেলার কারণেই এমন মর্মান্তিক প্রাণহানি ঘটেছে।

এ ঘটনায় আদালতে মামলার আবেদন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিহত শিক্ষার্থীদের পরিবার এবং আহতদের স্বজনরা দীর্ঘদিন ধরে ঘটনার পূর্ণাঙ্গ বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন।

এই শাখার আরও খবর

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au