বিশ্ব

মিসাইল পরীক্ষার জন্য বঙ্গপোসাগরে ৪ দিনের সতর্কতা জারি করেছে ভারত

  • 1:41 am - May 09, 2026
  • পঠিত হয়েছে:২৮৫ বার
ভারত বঙ্গোপসাগর এরিয়াতে তাদের একটি মিসাইল টেস্ট করেছে।

মেলবোর্ন, ৯ মে-  বঙ্গোপসাগর অঞ্চলে ৬ থেকে ৯ মে পর্যন্ত আকাশসীমায় বিধিনিষেধ জারি করেছে ভারত, যা ঘিরে দেশটির সম্ভাব্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা তীব্র হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের জারি করা ‘নোটাম’ বা নোটিস টু এয়ারমেন প্রকাশের পর প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষিদ্ধ আকাশপথটি ওডিশা উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে বঙ্গোপসাগরের গভীর অংশ পর্যন্ত প্রায় ৩ হাজার ৫৬০ কিলোমিটার বিস্তৃত। এই দ্বীপটি ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার অন্যতম প্রধান উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের ধারণা, ভারত হয়তো তাদের নতুন প্রজন্মের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’-এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। ফলে ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারত বঙ্গোপসাগর এরিয়াতে তাদের একটি মিসাইল টেস্ট করেছে।এটি Agni – 4 হিসেবে সন্দেহ করা হচ্ছে।এর আগে তারা বঙ্গোপসাগর এর আকাশ পথে NOTAM জারি করেছে।

NOTAM এর অর্থ হলো (Notice to Air Missions, formerly Notice to Airmen) বাংলাদেশের সমুদ্র কাছাকাছি উপকূলীয় সকল অঞ্চল থেকে এটি দেখা গেছে।তারা সাগরের ৩৫০০ কিলোমিটার পর্যন্ত NOTAM জারি করেছিলো।তবে এই মিসাইলটির 3500 – 4000 Km Cover করতে সক্ষম হাইপার সনিক গতিতে।

বাংলাদেশের পশ্চিম অঞ্চলে দক্ষিণ আকাশে যে মিসাইল আকৃতির চেয়ে আলোকরশ্মি দেখা গিয়েছে সেটি ভারতেরই মিসাইল টেস্ট বলে ধারণা করা যাচ্ছে।

যদিও ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা ঘোষণা করেনি, তবে আকাশসীমা সীমিত করার এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ভারত তার প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে। এর আগে অগ্নি সিরিজের বিভিন্ন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে দেশটি। নতুন এই সম্ভাব্য পরীক্ষা দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সুত্রঃ টাইমস অব ইন্ডিয়ার

এই শাখার আরও খবর

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au