বিশ্ব

গুলিবিদ্ধ ট্রাম্পের সুস্থতা কামনায় গির্জায় গিয়েছিলেন পুতিন

  • 9:06 pm - March 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার

গত বছর নির্বাচনি প্রচারণা সমাবেশে গুলিবিদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেসময় ট্রাম্পের সুস্থতা কামনায় গির্জায় গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উটকফ সম্প্রতি ফক্স নিউজের সাবেক হোস্ট টাকার কার্লসনের পডকাস্টে এ তথ্য জানান।  খবর এনডিটিভির।

উইটকফ বলেন, ‘যখন প্রেসিডেন্টকে গুলি করা হয়েছিল, তখন পুতিন স্থানীয় গির্জায় গিয়ে তার পুরোহিতের সঙ্গে দেখা করেছিলেন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেছিলেন। ’

তিনি বলেন, ‘পুতিনের প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্ব ছিল এবং তিনি তার বন্ধুর জন্য প্রার্থনা করছিলেন। ’

তিনি আরও বলেন, ‘যখন তিনি ট্রাম্পকে একই কথা বলেছিলেন, তখন তিনি (ট্রাম্প) অভিভূত হয়েছিলেন। ’

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ও ট্রাম্পের ভালো সম্পর্কের আরেকটি নিদর্শন হলো-  পুতিন একজন শীর্ষ রুশ শিল্পীর তৈরি ট্রাম্পের একটি ‘সুন্দর প্রতিকৃতি’ বানান, যা পরে ট্রাম্পকে উপহার দেওয়া হয়।  এটিও পুতিন এবং ট্রাম্পের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রকাশ করে।  অন্যদিকে ট্রাম্পও পুতিনকে ‘প্রতিভাবান’ এবং ‘একজন শক্তিশালী নেতা’ হিসেবে উল্লেখ করেছেন।

পুতিন এবং ট্রাম্পের মধ্যে চলমান সম্পর্ক তীব্র পর্যালোচনার বিষয়, বিশেষ করে ইউক্রেনের চলমান সংঘাতের কারণে।  চলতি সপ্তাহের শুরুতে দুই নেতা ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের বিষয়ে প্রায় দুই ঘণ্টা ফোনালাপ করেন।  ট্রাম্প এই কথোপকথনকে ‘খুব ভালো’ এবং ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন।

 

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au