বিশ্ব

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

  • 11:46 pm - June 06, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।

শনিবার রাজধানী সিউলের এসকে অলিম্পিক হ্যান্ডবল স্টেডিয়ামের বাইরে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে নির্বাচনের ফল বাতিল এবং নতুন করে ভোটগ্রহণের দাবি জানান। স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে জানা গেছে, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ সেখানে সমবেত হন। স্টেডিয়ামটিতেই গত বুধবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ভোট গণনা করা হয়েছিল।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যালটপত্রের ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় বহু ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এ ঘটনায় জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তবে বিক্ষোভকারীদের দাবি, শুধু পদত্যাগ নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়ার তদন্ত এবং পুনর্নির্বাচন আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ১৪ হাজার ৩০০ ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি কেন্দ্রে ব্যালটপত্র ফুরিয়ে যায়। এছাড়া প্রয়োজনীয় ব্যালট সরবরাহে বিলম্ব হওয়ায় আরও ২২টি কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখতে হয়। এতে বহু ভোটার ভোট দিতে না পেরে ফিরে যান।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিউলের মেয়র ওহ সে-হুন। টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ব্যালটপত্রের সংকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি নাগরিকদের সাংবিধানিক ভোটাধিকার লঙ্ঘনের শামিল। তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বিশেষ কৌঁসুলির মাধ্যমে স্বাধীন তদন্তের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে ‘পুনর্নির্বাচন চাই’ স্লোগান দেন। স্থানীয় সম্প্রচারমাধ্যম ওয়াইটিএন ও ইয়োনহাপের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও জনপ্রিয় ইউটিউবারও উপস্থিত ছিলেন।

একপর্যায়ে কিছু বিক্ষোভকারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বের হতে বাধা দেওয়ার চেষ্টা করেন। ইয়োনহাপ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে স্টেডিয়ামের ভেতরে অবস্থান করা কমিশনের কর্মকর্তারা শেষ পর্যন্ত শনিবার সেখান থেকে বের হতে সক্ষম হন।

তবে নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। কমিশনের পক্ষ থেকে কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া বা বিক্ষোভকারীদের অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ব্যালটপত্র সংকটের এই ঘটনা দক্ষিণ কোরিয়ার নির্বাচনী ব্যবস্থার ওপর জনআস্থার প্রশ্ন তুলেছে। পুনর্নির্বাচনের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং বিষয়টি দেশটির জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au