বাংলাদেশ

সরকারের প্রথম ১০০ দিনে সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়নে ঘাটতি, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বহাল: টিআইবি

  • 1:48 am - June 09, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ জুন-  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম ১০০ দিনে সুশাসন, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। বরং প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুরোনো রাজনৈতিক চর্চার ধারাবাহিকতা এখনো বহাল রয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম ১০০ দিনের সুশাসন ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো মো. জুলকারনাইন ও রিসার্চ ফেলো রাজিয়া সুলতানা।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কিছু ক্ষেত্রে নতুন ধরনের নেতৃত্বের ইঙ্গিত মিললেও তা থেকে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে কি না, তা এখনো অনিশ্চিত। তাঁর মতে, অনেক ক্ষেত্রে আগের প্রশাসনিক ও রাজনৈতিক ধাঁচই অব্যাহত রয়েছে।

টিআইবি প্রতিবেদনে কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিল, প্রধানমন্ত্রীর ভিভিআইপি প্রটোকল সীমিত করা, মন্ত্রীদের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রটোকল বন্ধ করা, পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি এবং মন্ত্রণালয়ভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা।

তবে সংস্থাটি বলছে, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন পুনর্গঠনে কার্যকর অগ্রগতি হয়নি, যা সুশাসন ও জবাবদিহির ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি করছে।

আইন প্রণয়ন প্রক্রিয়ায় ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি আইনে রূপ দেওয়া হলেও বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি দমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল বা স্থগিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রশাসনে নিয়োগ ও পদায়নে মেধার পরিবর্তে রাজনৈতিক বিবেচনার প্রভাব এখনো রয়েছে বলেও টিআইবি অভিযোগ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনেও রাজনৈতিক প্রভাবের কারণে ১৯ জন উপাচার্যকে মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দীর্ঘদিন স্থবির থাকায় তা দুর্নীতিবাজদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এতে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতি স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করার ঝুঁকি তৈরি হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ, মাদক ও চাঁদাবাজি নিয়েও রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখা হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১০০ দিনে ১৩০টি ঘটনায় ১৮৮ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৭ জন গ্রেপ্তার হয়েছেন।

সবশেষে টিআইবি বলেছে, সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম একদিকে কিছু সম্ভাবনার ইঙ্গিত দিলেও, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের স্পষ্ট রূপরেখার অভাব এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au