বাংলাদেশ

জনসমুদ্রে শেষ বিদায়:

সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় লাখো মানুষের আবেগঘন উপস্থিতি

  • 1:26 am - June 09, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
প্রায় অর্ধলাখ মানুষের অংশগ্রহণে জানাজা ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,  ৯ জুন- গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল নেমেছে। জনপ্রিয় এই রাজনৈতিক নেতার শেষ বিদায়ে অংশ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ ছুটে আসেন। স্বজন ও স্থানীয়দের দাবি, প্রায় অর্ধলাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তার জানাজা।

সোমবার (৮ জুন) বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাধখলা গ্রামের নিজ বাড়ির পাশে অবস্থিত মাধখলা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমিকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

জানাজা শুরুর অনেক আগে থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এর আগে রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে আনিছুর রহমানের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তার বাড়িতে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা স্মৃতিচারণ করে তার অবদানের কথা তুলে ধরেন।

জানাজার আগে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আনিছুর রহমান শুধু একজন রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। স্থানীয় উন্নয়ন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে আনিছুর রহমানের মৃত্যুর শোক সইতে না পেরে তার ছোট বোন রাশিদা খাতুন অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় আরও শোকের আবহ তৈরি হয়। আনিছুর রহমানের জানাজা শেষে একই মাঠে তার বোন রাশিদা খাতুনেরও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের মতে, শ্রীপুরের রাজনৈতিক ইতিহাসে কোনো নেতার জানাজায় সাম্প্রতিক সময়ে এত বিপুল মানুষের উপস্থিতি খুব কমই দেখা গেছে। তার মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au