বিশ্ব

ভারতে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ২

  • 8:59 pm - April 01, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার

ভারতের ঝাড়খণ্ডে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।  মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ফারাক্কা থেকে লালমাটিয়াগামী একটি পণ্যবাহী ট্রেন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দাঁড়িয়ে থাকা আরেকটি পণ্যবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন ভেঙে টুকরো টুকরো হবার পর আগুন লেগে যায়।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় দুই ট্রেনের চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত চার রেলকর্মীকে চিকিৎসার জন্য নিকটবর্তী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা যায়, দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ঠিক করতে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে। রেল বিভাগ দুর্ঘটনার তদন্ত করছে। দুটি ট্রেন একই লাইনে কীভাবে এলো তা জানার চেষ্টা করা হচ্ছে?

তবে দেশটির রেলের কর্মকর্তারা জানান, এ দুর্ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনো সম্পর্ক নেই। ঝাড়খণ্ডের কাহালগাঁও এবং ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সংযোগকারী ওই ট্র্যাক এনটিপিসি-র মালিকানাধীন এবং পরিচালিত। ট্র্যাকটি এনটিপিসি লালমাটিয়া এমজিআর নামে পরিচিত। এটি পরিচালনায় ভারতীয় রেলওয়ের সঙ্গে সম্পর্ক নেই।

তবে এ দুর্ঘটনার উদ্ধার কাজে এনটিপিসি মালদা বিভাগের কাছে সাহায্য চাওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের মালদা বিভাগ থেকে ১৪০ টন ক্রেন চেয়েছে এবং সাহেবগঞ্জ থেকে এটির ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় রেলওয়ে এনটিপিসি কর্তৃপক্ষকে পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছে।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au