নিখোঁজের দুই দিন পর বাগান থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসাম্মৎ ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ঘটকের আন্দুয়া…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন জানান, কিছুক্ষণ আগেই তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন। দলটির জোট গঠনের প্রশ্নে প্রায় এক বছর আগে থেকেই তাঁর আলাদা অবস্থান ছিল বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে সামান্তা বলেন, তিনি শুরু থেকেই মনে করতেন, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো দিক থেকেই এনসিপির মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোট গঠন করতে গেলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে বলেও সে সময় সতর্ক করেছিলেন তিনি।
জোট গঠনের প্রশ্নে নিজের অবস্থানের সঙ্গে দলের সিদ্ধান্তের দূরত্বের বিষয়টি তুলে ধরে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে পদত্যাগের বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে এর বাইরে বিস্তারিত কোনো কারণ জানাননি সামান্তা শারমিন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au