সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…
মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও কমে গেছে। সর্বশেষ জাহাজ চলাচলের তথ্যেও সেই চিত্র উঠে এসেছে। ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন এ সংখ্যা ছিল সাতটি। চলাচল করা অধিকাংশ জাহাজই ছিল ইরানি রুটের।
তথ্য অনুযায়ী, চারটি জাহাজের মধ্যে দুটি প্রণালি থেকে বেরিয়ে গেছে এবং দুটি প্রবেশ করেছে। প্রণালি ত্যাগ করা জাহাজগুলোর একটি ছিল পেট্রোকেমিক্যালবাহী ট্যাংকার, অন্যটি ছিল খালি ট্যাংকার। আর প্রবেশ করা দুটি জাহাজের একটি ছিল বিটুমিনবাহী ট্যাংকার এবং অন্যটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার। সোমবার হরমুজ প্রণালি দিয়ে কোনো ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকার চলাচল করেনি।
এদিকে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানায়, হরমুজ প্রণালিতে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে তারা একাধিক প্রতিবেদন পেয়েছে। অন্যদিকে, গ্রিক শিপিং কোম্পানি ডায়ানাকম ট্যাংকার্স এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ওমান উপকূল অতিক্রম করার সময় তাদের পরিচালিত দুটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হানে। এছাড়া, কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক সিপিসি টার্মিনালে তাদের আরেকটি ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: আল আরাবিয়া ইংলিশ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au