বিশ্ব

কানাডায় ছুরিকাঘাতে ভারতীয় নাগরিক খুন

  • 9:34 pm - April 05, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
কানাডায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

এ বিষয়ে শনিবার সকালে কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

এদিকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, পুলিশ সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে। 
ঘটনা প্রসঙ্গে কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, ক্ল্যারেন্স-রকল্যান্ডে একজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার কিছু আগে অটোয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে লালন্ডে স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণ বা হেফাজতে থাকা ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না তা পুলিশ এখনো প্রকাশ করেনি।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা স্থানীয় একটি কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি, যাতে শোকসন্তপ্ত আত্মীয়দের সম্ভাব্য সব সহায়তা প্রদান করা যায়।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au