বিশ্ব

অস্ত্রের ঘাটতির খবর উড়িয়ে দিলেন ট্রাম্প, তথ্য ফাঁসকারীদের কড়া হুঁশিয়ারি

  • 11:59 pm - August 06, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি রয়েছে—মার্কিন সংবাদমাধ্যমগুলোতে এমন প্রতিবেদন প্রকাশের পর তা জোরালোভাবে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এ ধরনের তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত নয়, বরং “বিপুল পরিমাণ” গোলাবারুদ মজুদ রয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, সেগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, মার্কিন প্রতিরক্ষা শিল্প বর্তমানে দেশের ইতিহাসে সর্বাধিকসংখ্যক নতুন কারখানা ও উৎপাদনকেন্দ্র নির্মাণ করছে, যা ভবিষ্যতে সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

তথ্য ফাঁসকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি লেখেন, “রাষ্ট্রদ্রোহমূলক এসব তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে। তাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে।”

কী বলছে মার্কিন সংবাদমাধ্যম?

এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে জানতে চান, গোলাবারুদের ঘাটতির কারণে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতি ট্রাম্প প্রশাসনের ইরান নীতিতে প্রভাব ফেলেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন সেনাবাহিনী তাদের থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ মজুদ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে।

ওয়াশিংটন পোস্ট আরও দাবি করে, এই পরিস্থিতির কারণে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে, যদিও এর আগে ট্রাম্প দেশটির বিরুদ্ধে “অত্যন্ত কঠোর” পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন।

হোয়াইট হাউস ও পেন্টাগনের অস্বীকৃতি

তবে অস্ত্রের মজুদ কমে যাওয়া এবং তা সামরিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে প্রকাশিত সংবাদগুলো প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ট্রাম্পও একই অবস্থান পুনর্ব্যক্ত করে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং দেশটির অস্ত্র উৎপাদন ও মজুদ যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

সন্ত্রাসবাদের সঙ্গে বন্ধুত্ব নয়, জাতিসংঘে পাকিস্তানকে জয়শঙ্করের কড়া বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে সরাসরি নাম না করে তিনি দেশটিকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে…

মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইইউ

বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড়…

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au